ধামরাইয়ে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

 ধামরাইয়ে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর


ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান। 


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালামপুর এলাকা থেকে বিএনপির মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির কয়েকজনকে আটক করলে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে।


ধামরাই থানার ওসি সিরাজুল বলেন, “সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছে।তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।“


হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে; আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


Post a Comment

Previous Post Next Post